Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

BN DESK
11 November 2025, 01:00 AM পড়তে ১ মিনিট

পুলিশের অহেতুক মামলা দায়েরসহ নানা হয়রানির অভিযোগে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজি চালকরা। এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পৌনে ১২টার দিকে মহানগরীর নাওজোর এলাকায় সিএনজি চালকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে এসে মহাসড়ক অবরোধ করেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, প্রথমে বেশ কয়েকজন সিএনজি চালক মহাসড়কের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ শুরু করে। পরে তাদের সঙ্গে আরও সিএনজি চালকরা যোগ দিলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় অবরোধ করেন। বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান জানান, সিএনজি চালকরা মহাসড়ক অবরোধ করেছে। আমরা তাদের দাবি নিয়ে আগামীকাল সকালে আলোচনায় বসব। এমন আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেছে সিএনজি চালকরা।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

B
BN DESK | 28 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার