Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

গাজীপুরে সমাবেশ মঞ্চে তারেক রহমান, নেতাকর্মীদের ঢল

BN DESK
28 January 2026, 10:31 AM পড়তে ১ মিনিট

দীর্ঘ ২১ বছর পর গাজীপুরে এসে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১১টা ৩৫ মিনিটে গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি মাঠের সমাবেশস্থলে পৌঁছান তিনি। 

৫ মিনিট পর তারেক রহমান মঞ্চে উঠেন। এসময় কর্মী সমর্থকরা করতালি ও স্লোগানে তাকে স্বাগত জানান। মঞ্চে উঠেই হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানান তিনি। তার আগমন উপলক্ষে নেতাকর্মীদের ঢল নেমেছে গাজীপুরে।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ভাওয়াল রাজবাড়ি মাঠ ও শহরের আশপাশের এলাকায় দুপুরের পর থেকেই নেতাকর্মীরা দলীয় প্রতীক ও নানান রঙের ফেস্টুন নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকে।

জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে বিএনপি এবং অঙ্গ-সংগঠনের হাজার হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকে। নেতাকর্মীদের স্লোগান ও পদচারণায় মুখরিত হয়ে ওঠে সভাস্থল।

সন্ধ্যা ৬ টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বিকেল ৫ টার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায়। গাজীপুর শহরে প্রবেশের সময় রাস্তার দুইপাশে দাঁড়িয়ে নেতাকর্মী এবং সাধারণ মানুষ তাকে স্বাগত জানান। বিএনপির চেয়ারম্যানও হাত নেড়ে তাদেরকে শুভেচ্ছা জানান।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

গাজীপুরে সমাবেশ মঞ্চে তারেক রহমান, নেতাকর্মীদের ঢল

B
BN DESK | 28 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার