Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

গাজীপুরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ 

BN DESK
09 November 2025, 04:00 AM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক:গাজীপুরে পৃথক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন জনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও দুজন।গাজীপুর মেট্রো সদর থানার রাজেন্দ্রপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এবং একই থানাধীন শিববাড়ী-চান্দনা চৌরাস্তা সড়কের ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় শনিবার রাতে এসব দুর্ঘটনা ঘটে বলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) মেট্রো সদর থানার ওসি মেহেদী হাসান জানিয়েছেন।

দুর্ঘটনায় নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।ওসি মেহেদী হাসান গণমাধ্যমে বলেন, “শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজেন্দ্রপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হন।

“খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।”

তিনি বলেন, “রাত ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে তিন জন গাজীপুর চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। পথে ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। “এতে মোটরসাইকেলের পেছনে থাকা এক যুবক সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।”

এ ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি মেহেদী হাসান।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

গাজীপুরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ 

B
BN DESK | 05 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার