Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

BN DESK
11 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট

গাজীপুর মহানগরীর কাশিমপুরে জি এম এস টেক্সটাইল নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তৎপরতা চালাচ্ছেন।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর কাশিমপুর সুলতান মার্কেট এলাকার জি এম এস টেক্সটাইল মিলে আগুনের সূত্রপাত ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ কারখানার ভেতর থেকে আগুনের ধোঁয়া উড়তে থাকে। এ সময় কারখানার অগ্নি নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে আগুনের ভয়াবহতা বাড়লে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কাশিমপুর ও কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট সেখানে গিয়ে কাজ করছে। 

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

B
BN DESK | 28 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার