Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

গাজীপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ২

BN DESK
28 November 2025, 10:06 PM পড়তে ১ মিনিট

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডমিল এলাকায় কারখানার মেশিন বিস্ফোরণে আগুন ধরে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

দগ্ধ দুই শ্রমিক হলেন, কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকার মো. বাবুল হোসেন (১৮) ও পূর্ব চান্দরা এলাকার মো. রবিউল ইসলাম (২৩)। 

কারখানার শ্রমিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর বোর্ডমিল এলাকায় মদিনা পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় শ্রমিকরা প্লাস্টিকের পানির ট্যাঙ্ক তৈরির কাজ করছিলেন।

এক পর্যায়ে কারখানায় পানির ট্যাঙ্ক তৈরির মেশিন অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। এ সময় আগুনে দুই শ্রমিক দগ্ধ হন। পরে শ্রমিকরা আগুন নেভান এবং দগ্ধ দুই শ্রমিককে  উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মনির হোসেন জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা। এ ঘটনায় দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

গাজীপুরে প্লাস্টিক কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ২

B
BN DESK | 28 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার