Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

গুমের মামলা : শেখ হাসিনা-সেনা কর্মকর্তাদের অভিযোগ গঠনের শুনানি ৩ ও ৭ ডিসেম্বর

BN DESK
23 November 2025, 08:37 PM পড়তে ১ মিনিট

গুম, খুনসহ মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের শুনানির জন্য আগামী ৩ ও ৭ ডিসেম্বর দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে আজ রোববার (২৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন-বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এর আগে কড়া নিরাপত্তায় ১৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

গুমের মামলা : শেখ হাসিনা-সেনা কর্মকর্তাদের অভিযোগ গঠনের শুনানি ৩ ও ৭ ডিসেম্বর

B
BN DESK | 23 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার