Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

গুলশানে মির্জা ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

BN DESK
12 November 2025, 01:41 PM পড়তে ১ মিনিট

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে বেলা ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপি যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

বৈঠকে বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও মানবাধিকারের অবস্থা, আসন্ন জাতীয় নির্বাচনসহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দলের অবস্থান তুলে ধরেন।

সূত্র জানিয়েছে, বৈঠকটি ছিল সৌজন্যমূলক হলেও এতে আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ইউরোপীয় ইউনিয়নের আগ্রহের প্রতিফলন দেখা গেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

গুলশানে মির্জা ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

B
BN DESK | 12 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার