Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

BN DESK
26 November 2025, 06:19 PM পড়তে ১ মিনিট

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিয়া মনি (২২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আদিল হোসেনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার কামারগাঁও এলাকায় র‍্যাংকস কারখানার স্টাফ কোয়ার্টারে এই ঘটনা ঘটে।

নিহত রিয়া মনি জামালপুর সদর উপজেলার চুনুটিয়া গ্রামের হালিম মন্ডলের মেয়ে এবং তার স্বামী আদিল হোসেন একই এলাকার বাদশা মিয়ার ছেলে।

কারখানার শ্রমিকরা জানান, বিয়ের আগে আদিল আরেকটি বিয়ের বিষয়টি গোপন রেখেছিলেন। পরে রিয়া বিষয়টি জানার পর দাম্পত্য জীবনে উত্তেজনা ও ঝগড়া বাড়তে থাকে। তারা স্টাফ কোয়ার্টারের ভেতরেই থাকতেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নারায়ণগঞ্জ খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্বামী আদিলকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এলাকা: নারায়ণগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

B
BN DESK | 26 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার