রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়া ১১ কেজি ওজনের এক ঢাই মাছ বিক্রি হয়েছে ৪৬ হাজার ২০০ টাকায়।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে খুলনার এক সিঙ্গাপুর প্রবাসী মাছটি ৪ হাজার ২০০ টাকা কেজি দরে কিনে নেন।
এরআগে ভোরে দৌলতদিয়ার চরকর্ণেশনা এলাকায় পদ্মা নদী থেকে জেলে কবির হলদারের জালে মাছটি ধরা পরে। এরপর তিনি মাছটি ৫ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখের কাছে ৪ হাজার টাকা কেজি দরে মোট ৪ হাজার ৪০০ টাকায় বিক্রি করেন। এসময় মাছটি এক নজর দেখতে ভিড় জমান স্থানীয়রা।