Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

গোপালগঞ্জে আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউ‌ন্ডে ককটেল বিস্ফোরণ

BN DESK
31 January 2026, 04:49 PM পড়তে ১ মিনিট

গোপালগঞ্জে আনসার ব্যাটালিয়নের অফিস কম্পাউ‌ন্ডে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দূর্বৃত্তরা। এ নিয়ে গত পাঁচদিনে তিন জায়গায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটল।

গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে গোপালগঞ্জ শহরতলীর বেদগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

জানাগেছে, বেদগ্রাম এলাকার আনসার ব্যাটালিয়ন (২বিএন) সদর দপ্তরের ভেতরে ডাইনিং বিল্ডিং ও মডেল বিল্ডিং এর মাঝখানে ফাঁকা জায়গায় জর্দার কৌটায় কালো টেপ প্যাঁচানো একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

এ সময় ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে এবং এ ঘটনার পরে উক্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

এ ব্যাপারে গোপালগঞ্জ বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাসকিন আরা জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি নিয়ে তারা তেমন কোনো উদ্বিগ্ন নন। তবে ঘটনাটি খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, এর আগে গত ২৬ জানুয়ারি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে, ২৮ জানুয়ারি জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

এলাকা: গোপালগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

গোপালগঞ্জে আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউ‌ন্ডে ককটেল বিস্ফোরণ

B
BN DESK | 31 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার