Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

গোপালগঞ্জে মেশিনে গামছা পেঁচিয়ে ফাঁস লেগে শ্রমিকের মৃত্যু

BN DESK
01 December 2025, 03:51 PM পড়তে ১ মিনিট
গোপালগঞ্জে তুলার কারখানার হলারে গলায় থাকা গামছা পেঁচিয়ে মোঃ ফয়সাল (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
 
আজ সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকার শহিদুল ইসলামের মালিকানাধীন একটি তুলার মিলে এ ঘটনা ঘটে।
 
গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
 
নিহত শ্রমিক মোঃ ফয়সাল গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের চর ভূইয়াপাড়া গ্রামের মোঃ এসকেন্দারের ছেলে।
 
পরিদর্শক মমিনুল ইসলাম জানান, চন্দ্রদিঘলিয়া এলাকার একটি তুলার মিলে ঝুট থেকে তুলা তৈরীর কাজ করতো ফয়সাল। সকালে তুলা তৈরী করার সময় গলায় থাকা গামছা হলারে পেঁচিয়ে গেলে গলায় ফাঁস লেগে মারাত্মক আহত হয়। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
এলাকা: গোপালগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

গোপালগঞ্জে মেশিনে গামছা পেঁচিয়ে ফাঁস লেগে শ্রমিকের মৃত্যু

B
BN DESK | 01 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার