Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

গোবিন্দগঞ্জে পৃথক দুর্ঘটনায় ঘটনায় ৪ জনের মৃত্যু 

BN DESK
11 November 2025, 05:00 PM পড়তে ১ মিনিট

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে সিএনজি ও পাওয়ার ট্রলির মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজন, জমিজমা সংক্রান্ত জেরে প্রতিপক্ষের হামলায় একজন এবং নদীর পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে একদিনে পৃথক দুর্ঘটনায় এক শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। 

গত শুক্রবার সন্ধ্যার দিকে গোবিন্দগঞ্জ-নাকাই হাট সড়কের বাজুনিয়া পাড়া এলাকায় ইটভাটার সামনে সিএনজি-পাওয়ার ট্রলির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক নারীসহ দুইজন নিহত হন।

নিহতরা হলেন- উপজেলার নাকাই ইউনিয়নের বড় বাজুনিয়াপাড়া (সরকার বাড়ি) এলাকার বাসিন্দা পুলিশ সদস্য আতিকুর রহমান সুমনের স্ত্রী লিমা বেগম (৪০) এবং জয়পুরহাট সদর উপজেলার বাসিন্দা ছবদের আলী (৫০)।
উপজেলার হরিরামপুর ইউনিয়নে জমিজমা সংক্রান্ত জেরে প্রতিপক্ষের রামদার আঘাতে বাদল মিয়া (৪০) নামের এক কৃষক নিহত হয়েছেন।

অপরদিকে, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের পাথারিয়া বাড়ি এলাকায় তাজিনা আক্তার সানিয়া (১০) নামের এক শিশু বাড়ির পাশে বাঙালি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়। 

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সবগুলো ঘটনায় পৃথক পৃথকভাবে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

গোবিন্দগঞ্জে পৃথক দুর্ঘটনায় ঘটনায় ৪ জনের মৃত্যু 

B
BN DESK | 26 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার