Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

গোমস্তাপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

BN DESK
20 November 2025, 06:46 PM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা থেকে জোছনা আরা মিম(১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বোয়ালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের মো. সুমন ওরফে শাকিলের স্ত্রী ও  একই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। তবে ঘটনার পর থেকে মিমের স্বামী সুমন পলাতক রয়েছেন। মিমের এক বছর বয়সী এক ছেলে রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার দুপুর সাড়ে ১২টায় স্বামীর বাড়িতে নিজ ঘরে বাঁশের তীরের সাথে গলায় ওড়নার ফাঁস দেয় মিম। এ সময় তার স্বামী ও শাশুড়ি বাড়িতেই ছিলেন। ঘটনা টের পেয়ে তারা প্রতিবেশিদের সহায়তায় দরজা ভেঙে মিমের মরদেহ নামায়। খবর পেয়ে পুলিশ বিকেলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। তবে এসময় পুলিশ মিমের স্বামী সুমনকে বাড়িতে পায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে মিম আত্মহত্যা করেছেন। স্বামীর সাথে তার পূর্ব থেকেই দাম্পত্য কলহ ছিল বলে জানা যায়। এদিকে মিমের পরিবার মিমের মৃত্যুর জন্য তার স্বামীর বিরুদ্ধে পুলিশের নিকট অভিযোগ করেছেন।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ফরিদ আহমেদ বলেন, ময়নাতদন্ত প্রতিবদেন পেলে মিমের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

গোমস্তাপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

B
BN DESK | 20 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার