Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঘাটাইলে সুতার মিলে আগুন

BN DESK
04 November 2025, 04:00 AM পড়তে ১ মিনিট

টাঙ্গাইলের ঘাটাইলে একটি সুতার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গুনোগ্রাম হাজীনগর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও মিলের শ্রমিকরা জানান, হঠাৎ করে মিলের ভিতর থেকে ধোঁয়া ও আগুন দেখা দিলে তারা স্থানীয়ভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ঘাটাইল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে ঘাটাইল ও কালিহাতী ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট যুক্ত হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস সদস্যরা।

এ ব্যাপারে ঘাটাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর রতন কুমার দেবনাথ বলেন, আমাদের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

এলাকা: টাঙ্গাইল ঘাটাইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

ঘাটাইলে সুতার মিলে আগুন

B
BN DESK | 17 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার