Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে

BN DESK
11 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : ঘুমন্ত বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে। রোববার রাত ১২টার দিকে মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পঞ্চগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মতি মিয়া (৬৬) চাঁপাইনবাবগঞ্জের ভোলার হাট উপজেলার বড় হাটি গ্রামের বাসিন্দা। মতি মিয়া ও তার ছেলে ফারুক মিয়া কৃষি শ্রমিক হিসেবে শিবচরের বাঁশকান্দি এলাকায় থাকতেন।

জানা যায়, শিবচরের বাঁশকান্দি এলাকায় কৃষি শ্রমিক হিসেবে কাজ করতে বেশকিছু দিন ধরেই ওই এলাকায় থাকতেন মতি মিয়া। অন্যদিকে ফারুক মিয়া কাজের সুবাদে ঢাকায় থাকতেন। গত বুধবার ঢাকা থেকে শিবচরে আসেন তিনি। সেই সময় থেকে তিনি তার বাবার সাথে থাকা শুরু করেন। পাশাপাশি বাবার সাথে জমিতে ফসল লাগানোর কাজ করেন। রোববার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে বাবার সাথে ছেলের কথা কাটাকাটি হয়। এরই জেরে রাত ১২টার দিকে মতি মিয়া ঘুমিয়ে থাকলে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে ফারুক। হত্যার পর ছেলে ফারুক মিয়া লাশের পাশেই বসে থাকেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে অভিযুক্ত ছেলে ফারুক মিয়াকে আটক করে। নিহতের লাশ মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠনো হয়েছে। স্থানীয়রা জানান, ফারুক মিয়া নেশাগ্রস্ত। ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় ঘটনাটি ঘটিয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। এছাড়াও ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

এলাকা: মাদারীপুর শিবচর
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে

B
BN DESK | 10 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার