Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

BN DESK
30 November 2025, 11:02 AM পড়তে ১ মিনিট

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ নিয়ে ৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রীলঙ্কা উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। 

চট্টগ্রাম থেকে ১,৮৬৫ কিমি, কক্সবাজার থেকে ১,৮১৫ কিমি, মোংলা থেকে ১,৭৩০ কিমি এবং পায়রা থেকে ১,৭৩৫ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থানরত এই ঝড়টির কেন্দ্রের ৫৪ কিমি এলাকায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিমি, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিমি পর্যন্ত বাড়তে পারে। কেন্দ্রের নিকটবর্তী সাগর খুব উত্তাল।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

B
BN DESK | 30 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার