Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চট্টগ্রামে তারেক রহমানের জনসভা থেকে ১৮টি মাইক চুরি

BN DESK
25 January 2026, 09:11 PM পড়তে ১ মিনিট

কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও চট্টগ্রামে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাস্থলের আশপাশ থেকে ১৮টি মাইক এবং পাঁচ কয়েল তার চুরি হয়েছে।

আজ রোববার (২৫ জানুয়ারি) সকালে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাউন্ড সিস্টেমের মালিক।

চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে তারেক রহমানের জনসভাকে ঘিরে কঠোর নিরাপত্তা নেওয়া হয়। পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সেখানে নিয়োজিত ছিলেন। সমাবেশস্থল ও আশপাশে ড্রোন ওড়ানো এবং সব ধরনের অস্ত্র ও ঝুঁকিপূর্ণ বস্তু বহন নিষিদ্ধ করে সিএমপি। সেই সঙ্গে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ, লাঠি, ধারালো অস্ত্র, পাথরসহ নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে—এমন যেকোনো বস্তু বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়। কিন্তু এত নিরাপত্তার মধ্যেও চুরির ঘটনা ঘটেছে।

চুরির ঘটনায় সকালে কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাউন্ড ও মাইক সিস্টেমের মালিক আবদুর রাজ্জাক। তিনি ঢাকা রাজ সাউন্ড সিস্টেমের মালিক।

আবদুর রাজ্জাক বলেন, ‘সমাবেশে আমরা প্রায় ২০০ মাইক লাগিয়েছিলাম। গতরাত ১০টা থেকে ১১টার মধ্যে একবার লাইন চেক করে আমরা চলে যাই। মাইকের নিরাপত্তায় রাস্তায় আমার দুজন লোক টহলে ছিলেন।’

তিনি বলেন, ‘সকালে পুনরায় মাইক চেক দেওয়ার সময় ১৮টি মাইকের ইউনিট ও পাঁচ কয়েল তার চুরির বিষয়টি সামনে আসে। পরে বিষয়টি বিএনপি নেতাদের জানালে তারা থানায় অভিযোগ করতে বলেন। আমি থানায় অভিযোগ দিয়েছি।’

তিনি আরও বলেন, খোয়া যাওয়া মাইকগুলো সমাবেশস্থলের গেটের বাইরে সড়কের ইলেকট্রিক পোলের সঙ্গে ১৫–১৬ ফুট উঁচুতে লাগানো ছিল।

চুরির বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিনবলেন, ‘আমি তারেক সাহেবের প্রটোকলে ছিলাম। মাইক চুরির কথা জানি না।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

চট্টগ্রামে তারেক রহমানের জনসভা থেকে ১৮টি মাইক চুরি

B
BN DESK | 25 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার