Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চট্টগ্রাম বন্দরের ৩ প্রবেশপথে স্কপের অবরোধ

BN DESK
26 November 2025, 12:19 PM পড়তে ১ মিনিট

টার্মিনাল ইজারার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরের ৩ প্রবেশপথে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ সংগঠনের নেতা-কর্মীরা অবরোধ করেছে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করবে তারা।

নিউমুরিং কনটেইনার টার্মিনাল এবং লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার ভার বিদেশি কোম্পানিকে দেয়ার প্রতিবাদে গত শনিবার এ কর্মসূচির ঘোষণা দেয় স্কপ। গতকাল মঙ্গলবার এতে পূর্ণ সমর্থন জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।স্কপের কর্মসূচিতে সমর্থন জানিয়ে বিবৃতিতে সই করেছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি রতন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

চট্টগ্রাম বন্দরের ৩ প্রবেশপথে স্কপের অবরোধ

B
BN DESK | 26 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার