Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চাঁদপুরে আ. লীগ থেকে দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

BN DESK
16 January 2026, 01:39 AM পড়তে ১ মিনিট

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান বেপারীসহ দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে ফুল ও মিষ্টি দিয়ে তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় সদর উপজেলা বিএনপি।

যোগদান অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী ও ডি এম শাহজাহান বক্তব্য দেন। সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হযরত আলী ঢালীর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

শাহজালাল মিশন বলেন, নবযোগদানকারীরা বিএনপির জন্য শক্তি হয়ে কাজ করবেন। আওয়ামী লীগের কর্মকাণ্ড দেখে এবং বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়েই তারা দলে এসেছেন।

নবযোগদানকারীদের পক্ষে বক্তব্য দেন সাবেক আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান বেপারী, সফিউল্লাহ কুড়ালী ও আলী আহমেদ বেপারী।

এলাকা: চাঁদপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

চাঁদপুরে আ. লীগ থেকে দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

B
BN DESK | 16 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার