Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চাঁদাবাজি একটি দলের জিআই পণ্য : রাকসু ভিপি

BN DESK
07 December 2025, 11:29 PM পড়তে ১ মিনিট

লালমনিরহাট প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, চাঁদাবাজি হয়েছে একটি দলের জিআই পণ্য। চাঁদাবাজি বললেই বোঝা যায় কোন দল। টেম্পু স্ট্যান্ডের কথা বললেই একটি দলকে বোঝা যায়। গতকাল শনিবার রাতে লালমনিরহাটের আদিতমারী জিএস সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ছাত্র, যুব ও নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।

রাকসু ভিপি বলেন, রংপুরের পিছিয়ে পড়া জেলাগুলোকে বঞ্চিত করা হয়েছে। তিস্তার পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করা হয়েছে। নানা রকম বঞ্চনা করা হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপির নেতারা নিজেদের পকেট পুড়েছে। জনগণের জন্য কিছুই করেনি। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, তোমরা তোমাদের কেন্দ্রীয় নেতাদের থামাও। যারা জিয়ার আদর্শ বলে ইসলাম বিদ্বেষী করে। ইসলামকে আঘাত দিলে তোমাদের নিজের জনশক্তিগুলো তোমাদের ছেড়ে চলে যাবে। জিয়ার আদর্শ মানে ইসলাম বিদ্বেষী নয়।

রাকসু ভিপি আরো বলেন, সংগ্রাম করতে করতে আমরা জীবন শেষ করব। জুলাই বিপ্লবের আগে আমাদের ২৩৪ জন ভাইকে শহিদ করেছে। আমরা মৃত্যুকে ভয় করি না। আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। এসময় আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন লালমনিরহাট-২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি এড. ফিরোজ হায়দার লাভলু।

লালমনিরহাট-৩ আসনের জামায়াত প্রার্থী জেলা জামায়াতের আমির এড. আবু তাহেরের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা ছাত্রশিবির সভাপতি আশরাফুল আলম সলেহীন, কালীগঞ্জ উপজেলা জামায়াত সভাপতি মাওলনা রুহুল আমিন, সেক্রেটারি জয়নাল আবেদীন, জেলা যুব ও কর্ম পরিষদের সভাপতি মাওলানা আব্দুল মান্নান প্রমুখ।

এলাকা: লালমনিরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

চাঁদাবাজি একটি দলের জিআই পণ্য : রাকসু ভিপি

B
BN DESK | 07 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার