Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চাঁপাইনবাবগঞ্জে জেলেকে পিটিয়ে হত্যার অভিযোগে নারীসহ আটক ৭

BN DESK
28 January 2026, 07:33 PM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শহরের ১নং ওয়ার্ডের প্রান্তিকপাড়া জিয়ানগর মহল্লায় পৌরসভার সরবরাহকৃত পানি সংগ্রহকে কেন্দ্র করে নারীদের ঝগড়ার জেরে এক জেলে নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলো নাসির উদ্দিন বাসু (৫০)। তিনি ওই মহল্লার মৃত আখতার মুন্সির ছেলে। এ ঘটনায় প্রাথমিকভাবে ৩ নারীসহ ৭ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

নিহতের পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বেলা ১টার দিকে মহল্লায় স্থাপিত পৌর পানি সরবরাহকালে পানি সংগ্রহ করছিল ওই মহল্লার এরশাদের ছেলে অটোচালক বাবুর (২৫) স্ত্রী নুরী। একই সময় পানি সংগ্রহে আসা নিহত বাসুর শ্যালিকা লাইলির সাথে তার ঝগড়া ও মারামরি হয়। পরে নুরী তার বাবার বাড়িতে খবর দিলে স্বজনরা এসে বাসুর ওপর চড়াও হয়।

এক পর্যায়ে ঘাড়ে ডালের আঘতে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন বাসু। এলাবাবাসী তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর পুলিশ বাবু, তার স্ত্রী নুরী, তার মা খোদেজা, তার শাশুড়িসহ ৪ জনকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায়। এছাড়া ঘটনার পর পুলিশ হাসপাতাল থেকেও নুরীর ৩ স্বজনকে আটক করে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, পানি সংগ্রহের মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির জেরে বাসু নিহত হন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

এলাকা: জয়পুরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

চাঁপাইনবাবগঞ্জে জেলেকে পিটিয়ে হত্যার অভিযোগে নারীসহ আটক ৭

B
BN DESK | 28 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার