Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদসহ অন্যান্য পণ্য জব্দ

BN DESK
06 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির দু’টি পৃথক অভিযানে চোরচালানকৃত ৩২ বোতল ভারতীয় মদ, ৭ হাজার ৬৮০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি ও ৫৪০ পিস ভারতীয় মলম জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয়নি।

বিজিবি জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যা ৭ টায় সদরের চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি এলাকায় বাখের আলী বিওপির একটি টহলদল বিড়ি ও মলম জব্দ করে। বিজিবি আরও জানায়, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের তারাপুর গ্রামে মাসুদপুর বিওপির একটি বিশেষ টহলদল মদ জব্দ করে।

গতকাল শুক্রবার রাত সোয়া ১১টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, বিশেষ তথ্যের ভিত্তিতে অভিযানগুলো চালানো হয়। জব্দকৃত পণ্য চাঁপাইনবাবগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা করা হবে। সীমান্তে চোরচালান বিরোধী টহল বাড়ানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মদসহ অন্যান্য পণ্য জব্দ

B
BN DESK | 01 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার