Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চাকরি ছেড়ে সংসদ নির্বাচনে নৈশপ্রহরী খাইরুল

BN DESK
29 December 2025, 10:58 PM পড়তে ১ মিনিট

কুষ্টিয়া প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন খাইরুল ইসলাম। আজ সোমবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।

খাইরুল ইসলাম পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠানে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন। নির্বাচনে অংশ নিতে চার মাস আগে চাকরি ছেড়ে দেন তিনি। খাইরুল ইসলাম বলেন, আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। চার মাস হল স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছি।

দেখা যাক আল্লাহ ভরসা। তিনি আরও বলেন, আমি গত বছর সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলাম। তবে চাকরি করায় আমার মনোনয়নপত্র বাদ দিয়েছিল। সেজন্য আমি এবার স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নিয়েছি।

এলাকা: কুষ্টিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

চাকরি ছেড়ে সংসদ নির্বাচনে নৈশপ্রহরী খাইরুল

B
BN DESK | 29 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার