Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চারদিনের সফরে উত্তরবঙ্গ আসছেন তারেক রহমান

BN DESK
07 January 2026, 05:23 PM পড়তে ১ মিনিট

উত্তরবঙ্গ সফরে আসছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, সফরটি মূলত, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ। এ ক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারীকৃত ‘আচারণ বিধি’ কোনোক্রমেই লঙ্ঘন করা হবে না বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন, সফর সংশ্লিষ্ট জেলা প্রশাসক, জেলা ও উপজেলা নির্বাচন অফিসার বরাবর আবেদন করেছে বিএনপি।

তারেক রহমানের সম্ভাব্য কর্মসূচিতে রয়েছে-১১ জানুয়ারি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঢাকা থেকে রওয়ানা দিয়ে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় রাত্রিযাপন করবেন। ১২ জানুয়ারি বগুড়া থেকে বের হয়ে রংপুর (পীরগঞ্জ) হয়ে দিনাজপুর পরে ঠাকুরগাঁওয়ে রাত্রিযাপন করবেন। ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে বের হয়ে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট হয়ে রংপুরে রাত্রিযাপন করবেন। ১৪ জানুয়ারি রংপুর থেকে সরাসরি বগুড়ায় আসবেন সেখান থেকে ঢাকায় ফিরবেন।

বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, সফরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহিদ আবু সাঈদ ও প্রয়াত তৈয়বা মজুমদারসহ নিহত জুলাইযোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহিদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান। সেই সঙ্গে আহত জুলাইযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

চারদিনের সফরে উত্তরবঙ্গ আসছেন তারেক রহমান

B
BN DESK | 07 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার