Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চার বছরের মধ্যে সর্বনিম্নে মার্কিন ডলারের দাম

BN DESK
28 January 2026, 02:04 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে মার্কিন ডলারের দাম। এদিকে, ডলারের দামের নিম্নমুখীতার প্রভাবে প্রথমবারের মতো স্বর্ণের দাম ছাড়ায় আউন্স প্রতি ৫ হাজার ২০০ ডলারের ঘর।

বুধবার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে ডলারের সমান নির্ণয়কারী সূচক ৯৫ দশমিক ৫৬৬-এ নেমে এসেছে, যা ২০২২ সালের ফেব্রুয়ারির পর সর্বনিম্ন।

বিশেষজ্ঞরা বলছেন, ফেডারেল রিজার্ভ নীতি সুদহার আরও কমাতে পারে এমন প্রত্যাশা, শুল্কনীতি ঘিরে অনিশ্চয়তা, নীতিনির্ধারণে অস্থিরতা-এসব নানা কারণেই ডলারের দাম কমছে। পাশাপাশি ফেডের স্বাধীনতা নিয়ে সম্ভাব্য হস্তক্ষেপের আশঙ্কা ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান রাজস্বঘাটতির প্রভাবও বাজারে পড়েছে। বিনিয়োগকারীরা মনে করছেন, এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে।

আর আইওয়ায় এক ভাষণের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ডলারের মূল্য আরও কমে যাক-এমনটা তিনি চান না। তার চাওয়া, ডলার নিজের জায়গাতেই থাক। ডলারের মূল্য খুব বেশি কমে গেছে কি না-এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, না, আমি মনে করি, ডলার দারুণ অবস্থানেই আছে। ডলারের মূল্য-ডলার ভালোই করছে। কিন্তু ট্রাম্পের কপাল খারাপ। এসব মন্তব্যের পর ডলার ইনডেক্স বা ডলারের পতন আরও ত্বরান্বিত হয়েছে। 

এদিকে, ডলারের দাম চার বছরের মধ্যে প্রায় সর্বনিম্ন পর্যায়ে নেমে আসার কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম লাফিয়ে বাড়ছে। মঙ্গলবার ৩ শতাংশের বেশি বাড়ার পর বুধবার প্রথমবারের মতো মূল্যবান এই ধাতুর দাম ৫ হাজার ২০০ ডলার ছাড়িয়েছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

চার বছরের মধ্যে সর্বনিম্নে মার্কিন ডলারের দাম

B
BN DESK | 28 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার