Logo
ট্রেন্ডিং: শিশু লম্বা হয় না কোন ভিটামিনের অভাবে রমজানে নিত্যপণ্যের দাম মানুষের নাগালের মধ্যে থাকবে: বাণিজ্য উপদেষ্টা জনগণের ভোগান্তি ঘটিয়ে নির্বাচনি সভা-সমাবেশ করা যাবে না: ইসি বিডিআর বিদ্রোহ নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা রাফির

চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই, খামার থেকে মরদেহ উদ্ধার

R
নিজস্ব প্রতিবেদক
31 October 2025, 10:00 AM পড়তে ১ মিনিট
চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই, খামার থেকে মরদেহ উদ্ধার

বাগেরহাটে চালককে হত্যা করে তার ইজিবাইক ছিনতাই করার ঘটনা ঘটেছে।

আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের কালদিয়া গ্রামে সাবেক এমপি শেখ হেলালের এপিএস ফিরোজ হাওলাদারের পরিত্যক্ত গাভীর খামারের সিঁড়ির নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত চালক শহিদুল ইসলাম মোল্লা (৪৫) শহরতলীর মুনিগঞ্জ মহিলা কলেজ রোডের বাসিন্দা এবং নুর ইসলাম মোল্লার ছেলে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে ফিরোজ হাওলাদারের পরিত্যক্ত গাভীর খামারে ইজিবাইক চালকসহ তিনজন ভিতরে যায়। এরপর সেখান থেকে দুজন বেরিয়ে আসে। রোববার বিকেলে তাদের স্বজনরা খুঁজতে খুঁজতে ওই এলাকায় আসলে এলাকাবাসী পরিত্যক্ত গাভীর খামারে একটি ব্যাটারিচালিত অটো যাওয়ার কথা বলে। এ সময় সজনরা ভবনের নিচ তলা সিঁড়ির নিচে মুখে স্কচটেপ পেঁচানো ইজিবাইক চালক শহিদুল মোল্লার মরদেহ দেখতে পায়। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ জেলা হাসপাতালে পাঠায়। 

নিহতের স্বজনরা জানান, শহিদুলের গলায় কালো দড়ি দিয়ে বাধা চোখে ও মুখে আঘাতের চিহ্ন দেখা যায়।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ উল হাসান জানান, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের শনাক্তে কাজ করছে পুলিশ।

এলাকা: বাগেরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই, খামার থেকে মরদেহ উদ্ধার

R
নিজস্ব প্রতিবেদক | 14 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার