Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চিটাগাং রোডে দীর্ঘ যানজট

BN DESK
25 December 2025, 11:54 AM পড়তে ১ মিনিট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন ও তিন দিনের ছুটিকে কেন্দ্র করে গতকাল বুধবার রাত থেকেই চিটাগাং রোডে যানজট শুরু হয়েছে। কিছুক্ষণ পর পর এই যানজট ছুটে যাচ্ছে বলেও অনেকেই জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে আবারও যানজট শুরু হয়। দীর্ঘ প্রায় দেড় ঘণ্টা অতিবাহিত হলেও গাড়ি নড়ছে না।অনেকেই ঢাকা থেকে বিভিন্ন জেলার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাচ্ছেন। মূল যানজটটি শুরু হয়েছে চিটাগাং রোডে।

চিটাগাং রোডে অবস্থানরত কয়েকজন গাড়ির স্টাফরা গণমাধ্যমের সঙ্গে কথা বলে জানিয়েছেন, সাইনবোর্ড থেকে কাচপুর পর্যন্ত এই যানজট ছড়িয়ে গেছে। তবে অপর পাশে ঢাকায় ঢোকার রাস্তা স্বাভাবিক রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

চিটাগাং রোডে দীর্ঘ যানজট

B
BN DESK | 25 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার