Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চিলমারী নদীবন্দরে অরক্ষিত হাউজে পড়ে প্রাণ গেল শিশুর

BN DESK
07 November 2025, 01:00 AM পড়তে ১ মিনিট

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী নদীবন্দরের অরক্ষিত হাউজে পড়ে শামীম(৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় চিলমারী নদীবন্দরে ঘটনাটি ঘটে। সে রমনা মডেল ইউনিয়নের ব্যাপারীপাড়া এলাকার মমিনুল ইসলামের ছেলে। তথ্যটি নিশ্চিত করেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সদস্য রুকনুজ্জামান স্বপন।
জানা যায়, বন্দরের একটি অংশে নির্মাণাধীন হাউজটি উন্মুক্ত অবস্থায় ছিল এবং ভিতরে পানি জমে ছিল। ঘটনার দিন সকালে শামীম ওইদিকে গেলে অরক্ষিত হাউজে পড়ে মৃত্যু হয় তার। 
এলাকাবাসীর অভিযোগ, বন্দর কর্তৃপক্ষের উদাসীনতায় এর আগেও দু’টি শিশু ওই হাউজে পড়ে যায়। তবে তাদের ক্ষতি হয়নি। এ নিয়ে সংশ্লিষ্টদের একাধিকবার জানালেও তা অব্যবস্থাপনায় পড়ে আছে। 
চিলমারী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ(আইসি) ইমতিয়াজ কবির জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। বাদির অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

এলাকা: কুড়িগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

চিলমারী নদীবন্দরে অরক্ষিত হাউজে পড়ে প্রাণ গেল শিশুর

B
BN DESK | 09 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার