Logo
ট্রেন্ডিং: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ওয়াশিংটনের অনুমোদনই শেষ কথা : ট্রাম্প টানা ষষ্ঠ জয় তুলে নিলো ম্যানসিটি  বৃষ্টি-বন্যা ও শীতে চরম ভোগান্তিতে ফিলিস্তিনিরা চেলসিকে হারিয়ে শত বছরের রেকর্ড স্পর্শ ভিলার

চিয়া বীজ যেভাবে খেলে বেশি সুফল

R
নিজস্ব প্রতিবেদক
02 November 2025, 01:00 AM পড়তে ১ মিনিট
চিয়া বীজ যেভাবে খেলে বেশি সুফল

লাইফস্টাইল ডেস্ক : এক চামচ চিয়া বীজ দূর করে দিতে পারে ত্বকের হাজারও সমস্যা। শুধু তাই নয়; ওজন ঝরাতে যতটা আগ্রহী, ত্বকের যত্নে ততটা আগ্রহী নই। পেশার কারণে প্রায় প্রতিদিনই বাইরে বেরোলে চড়া রোদে পুড়ে যায় ত্বক। ধুলাবালি আর ময়লাও জমে ত্বকের রোমকূপে। 

 

সপ্তাহ ঘুরলেই, ত্বকের রঙে কাল ছে ছোপ পড়ে যায়। সেই ঔজ্জ্বল্য আর চাকচিক্য নেই। এই সমস্যায় ম্যাজিক হিসেবে কাজ করে চিয়া বীজ। 

চিয়া বীজে কী থাকে?

চিয়া বীজে সাধারণত প্রোটিন ও ফাইবারে ভরপুর থাকে। প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি ফ্যাসিড, ভিটামিন সি ও ই এবং অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। ১০০ গ্রাম চিয়া বীজে প্রায় ১৬.৫ গ্রামের মতো প্রোটিন থাকে।

যেভাবে ব্যবহার করবেন চিয়া বীজ—

  • চিয়া বীজ সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। পরের দিন এর সঙ্গে মধু বা দই মিশিয়ে ভালো করে মুখে ও হাতে মেখে নিন। ত্বকের যেখানে যেখানে রোদে পোড়া দাগ রয়েছে, সেখানে ভালো করে এই মিশ্রণ লাগান।
  • ভেজানো চিয়া বীজে কলা চটকে নরম করে সেই মিশ্রণও লাগাতে পারেন।
  • চিয়া বীজের সঙ্গে নারিকেল তেল মিশিয়ে খুব ভালো স্ক্রাব তৈরি করা যায়। এই মিশ্রণ লাগালে ত্বকের মৃত কোষ, ধুলোময়লা উঠে যাবে।
  • অ্যালোভেরায় সমস্যা না থাকলে ভেজানো চিয়া বীজের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকে লাগাতে পারেন। এতে ত্বকের জ্বালাপোড়া বা প্রদাহ কমবে।
  • চোখের নিচের কালি তুলতেও চিয়া বীজ ব্যবহার করা যেতে পারে। এর জন্য ভেজানো চিয়া বীজের সঙ্গে শসার রস মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন। তার পর সেই মিশ্রণ তুলোয় করে দু’চোখের নিচে ভালো করে লাগিয়ে রাখুন। অথবা আইপ্যাড থাকলে তাতে সেই মিশ্রণ নিয়ে চোখ ঢেকেও রাখতে পারেন কিছুক্ষণ। দেখবেন আরাম লাগবে এবং চোখের নিচের কালিও ধীরে ধীরে উঠে যাবে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

চিয়া বীজ যেভাবে খেলে বেশি সুফল

R
নিজস্ব প্রতিবেদক | 08 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার