Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চীনে ট্রেনের ধাক্কায় নিহত ১১

BN DESK
27 November 2025, 04:03 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : কাজ করার সময় ট্রেনের ধাক্কায় চীনে ১১ রেলকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দক্ষিণপশ্চিমাঞ্চলের কুনমিংয়ে এ মর্মান্তিক ঘটনা বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। যা গত কয়েক দশকের মধ্যে দেশটিতে সবচেয়ে বড় রেল দুর্ঘটনা।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রেনটি কুনমিংয়ের লুয়াং টাউন স্টেশনের কাছে ভূমিকম্প শনাক্তকরণ যন্ত্রাংশ পরীক্ষা করছিল। ওই সময় একটি বাঁকানো রেললাইনে থাকা কর্মীদের ধাক্কা মারে এটি। ভয়াবহ এ দুর্ঘটনার পর স্টেশনটিতে আবার স্বাভাবিক হয়ে সেখানে আবার ট্রেন চলছে। কেন এ দুর্ঘটনা ঘটল সেটির কারণ এখন অনুসন্ধান করা হচ্ছে। বিশ্বে সবচেয়ে বড় রেলনেটওয়ার্ক রয়েছে চীনের। সবমিলিয়ে দেশটিতে আছে ১ লাখ ৬০ হাজার কিলোমিটার দীর্ঘ রেলপথ। প্রতিবছর কয়েক কোটি ট্রিপ পরিচালনা করে দেশটির রেল কর্তৃপক্ষ।

এরআগে ২০২১ সালে লানঝু-শিনজিয়াং সেকশনের গানসু স্টেশনে ট্রেনের ধাক্কায় ১১ কর্মী প্রাণ হারিয়েছিলেন। চীনের রেলকে বিশ্বের অন্যতম কার্যকর ও নিরাপদ হিসেবে বিবেচনা করা হয়। তবে মাঝে মাঝে ভয়াবহ দুর্ঘটনাও ঘটে। এরমধ্যে ২০১১ সালে পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় ৪০ নিহত ও ২০০ জনের বেশি মানুষ আহত হয়েছিলেন। সূত্র : রয়টার্স

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

চীনে ট্রেনের ধাক্কায় নিহত ১১

B
BN DESK | 27 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার