Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চুয়াডাঙ্গার যুবকের মরদেহ উদ্ধার

BN DESK
14 January 2026, 05:02 PM পড়তে ১ মিনিট

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের মাঠ থেকে মেহেদী হাসান জাহিদ (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে গ্রামের হারু শাহের মাজারের পেছন থেকে তার মরদেহটি উদ্ধার হয়। তিনি পাশের খয়েরহুদা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান সেখ জানান, বুধবার দুপুর ১২টার দিকে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত মেহেদী হাসান জাহিদ মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

চুয়াডাঙ্গার যুবকের মরদেহ উদ্ধার

B
BN DESK | 14 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার