Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চুয়াডাঙ্গায় পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

BN DESK
17 December 2025, 04:52 PM পড়তে ১ মিনিট

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পুকুর থেকে কামাল উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে দামুড়হুদা উপজেলা সদরের দশমী গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত কামাল উদ্দিন দামুড়হুদা উপজেলার বদনপুর গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা এবং মৃত বিশারত আলীর ছেলে।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে স্থানীয় লোকজন মাঠে কাজ করতে যাওয়ার সময় পুকুরে একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি থানায় নেওয়া হয় এবং ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, নিহত কামাল উদ্দিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। মঙ্গলবার থেকে তার পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

চুয়াডাঙ্গায় পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

B
BN DESK | 17 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার