Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল-লাটাহাম্বার সংঘর্ষে প্রবাসী নিহত

BN DESK
09 November 2025, 07:00 PM পড়তে ১ মিনিট

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মোটরসাইকেল ও শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যানের (লাটাহাম্বার) মুখোমুখি সংঘর্ষে এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মা-মেয়ে আহত হয়েছেন।

আজ সোমবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের খুদিয়াখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইকতার আলী (৪০) কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের পিয়ার আলীর ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং সম্প্রতি দেশে ফিরেছিলেন। আহতরা হলেন একই উপজেলার ছতিয়া ইউনিয়নের ঈয়ারী গ্রামের জয়নালের স্ত্রী সাগরি খাতুন (৩০) ও তাদের মেয়ে জামিলা খাতুন (১১)।

আহত জামিলার বাবা জয়নাল জানান, আমরা দুটি মোটরসাইকেলযোগে কুষ্টিয়া থেকে ঝিনাইদহের মহেশপুরে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলাম। পথে খুদিয়াখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিচুলিভর্তি (ধানের খড়) লাটাহাম্বারের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। আমার স্ত্রী দুর্ঘটনার দৃশ্য দেখতে গিয়ে মেয়েসহ পড়ে গিয়ে আহত হয়। স্থানীয়রা আমাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, দুর্ঘটনায় আহত ইকতার হোসেনকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। আহতদের মধ্যে শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও লাটাহাম্বার জব্দ করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি হচ্ছে, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: চুয়াডাঙ্গা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল-লাটাহাম্বার সংঘর্ষে প্রবাসী নিহত

B
BN DESK | 03 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার