Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চুয়াডাঙ্গায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

BN DESK
29 November 2025, 08:35 PM পড়তে ১ মিনিট

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শহিদুল ইসলাম (৩৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

আজ শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে সীমান্তের ৭০ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম গয়েশপুর গ্রামের নস্কর আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, বিকেলে শহিদুলসহ ৫-৬ জন বাংলাদেশি কাঁটাতার পেরিয়ে ভারতের ভেতরে প্রবেশ করলে ৩২ বিএসএফের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিতে শহিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ বিএসএফ সদস্যরা নিয়ে গেছে। তবে বাকিরা দৌড়ে বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসে।

গয়েশপুর সীমান্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ময়েন উদ্দীন ঘটনাটি নিশ্চিত করেছেন।

বিজিবির মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, সীমান্তের ৭০ নম্বর মেইন পিলারের প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহতরা মাদক আনতে গিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ফেরত আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে বলেও জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

চুয়াডাঙ্গায় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

B
BN DESK | 29 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার