Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র টোটন ঢাকায় গ্রেপ্তার

BN DESK
13 November 2025, 06:51 PM পড়তে ১ মিনিট

চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে (৬২) গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) জামাল আল নাসের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের ছোট ভাই। বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছর তিনি ছিলেন চুয়াডাঙ্গার অন্যতম প্রভাবশালী নেতা।

পুলিশ জানায়, সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলাসহ চুয়াডাঙ্গার মোট চারটি মামলার আসামি টোটন জোয়ার্দ্দার।

এদিকে, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাবেক সাধারন সম্পাদক জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম আসমানকে (৫৬) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তার নিজ বাড়ির পিছনের বাঁশবাগান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) জামাল আল নাসের বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

এলাকা: চুয়াডাঙ্গা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র টোটন ঢাকায় গ্রেপ্তার

B
BN DESK | 13 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার