Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর

BN DESK
11 November 2025, 03:00 AM পড়তে ১ মিনিট

জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা ১৮ নভেম্বর প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৩ অক্টোবর) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়।  

এরআগে, ইসির জনসংযোগ অধিশাখা থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ভোটার তালিকা ডাটাবেজে অন্তর্ভুক্ত ২০০৭ সালের ৩১ অক্টোবর বা তার পূর্বে যাদের জন্ম এমন নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণের লক্ষ্যে হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের সিএমএস পোর্টালে লিঙ্ক পাঠানোর শেষ তারিখ ২৫ অক্টোবর।
 
হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা  প্রকাশ হবে ১ নভেম্বর। আর দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ ১৬ নভেম্বর।
 
সংশোধনকারী কর্তৃপক্ষ কর্তৃক দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদনসমূহ নিষ্পত্তির শেষ তারিখ ১৭ নভেম্বর। আর দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদনের ওপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশ ও হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ১৮ নভেম্বর।
 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর

B
BN DESK | 13 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার