Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চোখের গুরুতর সমস্যায় ভুগছেন ইমরান খান

BN DESK
29 January 2026, 02:11 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্কগুরুতর চোখের সমস্যায় ভুগছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। অবিলম্বে চিকিৎসার দাবি জানিয়েছে তার দল। সময়মতো চিকিৎসা না করা হলে কারাবন্দি ইমরানের দৃষ্টিশক্তি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও জানানো হয় পার্টির তরফ থেকে।

পার্টির তরফে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরানের এই দুরাবস্থার কথা জানানো হয়। চিকিৎসকেরা জানান, ইমরানের এই চোখের সমস্যা অত্যন্ত সংবেদনশীল এবং গুরুতর। এই রোগের চিকিৎসা সময়মতো না করা গেলে চিরদিনের মতো দৃষ্টিশক্তি হারাতে পারেন তিনি। 

জেল কর্তৃপক্ষের তরফে জেল প্রাঙ্গনে চিকিৎসা করানোর কথা জানানো হয়। কিন্তু চিকিৎসকেরা স্পষ্ট জানিয়ে দেন যে, এই রোগের চিকিৎসার জন্য যে রকম সরঞ্জাম এবং চিকিৎসাকেন্দ্রের প্রয়োজন তা জেলে করা সম্ভব নয়।

উল্লেখ্য, ২০২৩ সালে আল-কাদির ট্রাস্ট দুর্নীতির কারণে ইমরানের জেল হয়। তারপর ২০২৪ সালে এক বার তার চিকিৎসককে স্বাস্থ্য পরীক্ষা করতে দেওয়া হয়েছিল। তারপর তাঁর এই ডাক্তার-সাক্ষাতের উপর নিষেধাজ্ঞা জারি করে কোর্ট।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

চোখের গুরুতর সমস্যায় ভুগছেন ইমরান খান

B
BN DESK | 29 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার