Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ছাত্রদলকে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন

BN DESK
18 January 2026, 07:16 PM পড়তে ১ মিনিট

ব্যালট পেপারে অনিয়ম এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে অবস্থানরত ছাত্রদলকে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।রোববার (১৮ জানুয়ারি) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের আলোচনায় বসার আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা তাদের আমন্ত্রণ গ্রহণ করেছি। কেন্দ্রীয় কমিটির কয়েকজন সদস্য কমিশনের সঙ্গে বৈঠকে বসবেন। তার আগে নিজেদের মধ্যে কৌশল নিয়ে আলোচনা করছি।এর আগে, পূর্বনির্ধারিত নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করতে সকাল ১১টায় আগারগাঁও এলাকায় জড়ো হন ছাত্রদলের নেতাকর্মীরা। পুলিশের ব্যারিকেডের কারণে তারা কার্যালয়ের সামনে অবস্থান নেন।সরেজমিনে দেখা যায়, রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন ইউনিটের প্রায় সহস্রাধিক নেতাকর্মী ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়েছেন। নেতাকর্মীরা সড়কের ওপর অবস্থান নেওয়ায় এবং খণ্ড খণ্ড মিছিল ও স্লোগান চলায় ওই এলাকার যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে সাধারণ পথচারীদের বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

ছাত্রদলকে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন

B
BN DESK | 18 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার