Logo
ট্রেন্ডিং: কুড়িগ্রামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দিনাজপুরের ঘোড়াঘাটে গণিত উৎসব অনুষ্ঠিত বগুড়ায় ছয়দিনে তিন উপদেষ্টা, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে চলছে জোর প্রচারণা গাইবান্ধার সুন্দরগঞ্জে শত বছরের বাঁশশিল্প বিলুপ্তির পথে

ছাত্রদল প্রার্থীদের পক্ষে পোস্ট দেওয়া সেই ওসি প্রত্যাহার

R
নিজস্ব প্রতিবেদক
06 November 2025, 11:00 PM পড়তে ১ মিনিট
ছাত্রদল প্রার্থীদের পক্ষে পোস্ট দেওয়া সেই ওসি প্রত্যাহার

মফস্বল ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিএনপি-সমর্থিত ছাত্রদলের প্রার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনা জানিয়ে পোস্ট দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তার স্থলে নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলামকে পদায়ন করা হয়েছে।

জানা গেছে, ওইদিন রাত ২টার দিকে ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি ডিজিটাল কার্ড পোস্ট করেন ওসি মোজাফফর। কার্ডে লেখা ছিল— ‘শুভকামনা ২১, ১৭, ০৮।’ এই তিনটি নম্বর ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের ব্যালট নম্বর। পোস্টটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ছড়িয়ে পড়ে। রাজনৈতিক অঙ্গনেও ক্ষোভের সৃষ্টি হয়।

তবে ওসি মোজাফফর দাবি করেছেন, তার ফেসবুক আইডি হ্যাক করে উদ্দেশ্যমূলকভাবে ওই পোস্ট দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

ছাত্রদল প্রার্থীদের পক্ষে পোস্ট দেওয়া সেই ওসি প্রত্যাহার

R
নিজস্ব প্রতিবেদক | 10 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার