Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে

BN DESK
10 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট

নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাবেক সভাপতি বরিকুল ইসলাম বাঁধনসহ সাতজন আসামিকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম।

রিমান্ডে যাওয়া অন্য আসামিরা হলেন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন (৩৩), সাংগঠনিক সম্পাদক মেজবাহুল ইসলাম (২৫), ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সাইফ (৩১), মো. মোস্তাফিজুর রহমান জনি (৩৭), যুবলীগের সক্রিয় কর্মী মো. শেখ রাশেদুজ্জামান (৩৫), স্বেচ্ছাসেবক লীগের কর্মী মো. মামুন শেখ পরশ (৩২)।

এদিন আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। অন্যদিকে, আসামিদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখিসহ অন্য আইনজীবীরা। 
 
উভয়পক্ষের শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করে প্রত্যককে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, গত ৩১ অক্টোবর সকাল ৬টা ৪০ মিনিটের দিকে আসামিরা পল্টন থানার বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল দিতে থাকেন। সেই সময় তাদের আটক করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে

B
BN DESK | 05 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার