Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ছিনতাইকারীদের কবলে বিচারক, খোয়ালেন মোবাইল-চশমা

BN DESK
20 November 2025, 10:46 AM পড়তে ১ মিনিট

রাজধানীর সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েছেন এক বিচারক। তার কাছ থেকে মোবাইল ফোনের পাশাপাশি চশমাও ছিনিয়ে নেওয়া হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে শেরেবাংলা নগর থানার সংসদ ভবন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী অরুনাভ চক্রবর্তী একজন সিনিয়র জেলা ও দায়রা জজ। 

পুলিশ সূত্র জানায়, রাতে হাঁটতে হাঁটতে সংসদ ভবন এলাকা পার হচ্ছিলেন বিচারক অরুনাভ চক্রবর্তী। এ সময় তিন ছিনতাইকারী তার পথরোধ করে হুমকি দিয়ে মোবাইল ফোন ও চোখের চশমা ছিনিয়ে নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান বলেন, বিচারকের রিয়েলমি মোবাইল ফোন ও চশমা ছিনতাই হয়েছে। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এলাকা: ঢাকা ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

ছিনতাইকারীদের কবলে বিচারক, খোয়ালেন মোবাইল-চশমা

B
BN DESK | 20 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার