Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ছেলেকে মাটিতে পুঁতে রাখলেন এলাকাবাসী, মাকে মারধরের অভিযোগ

BN DESK
13 December 2025, 07:17 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে মাকে মারধর করায় মাদকাসক্ত ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে শাস্তি দিয়েছেন এলাকাবাসী। অভিযুক্ত যুবক খলিল (৩০) শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামের নুর উদ্দিনের ছেলে। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলার শ্রীপুর উপজেলাধীন টেপিরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটেছে। 

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমে জানান, খলিল এক এলাকায় মুদির ব্যবসা পরিচালনা করতো। হঠাৎ ব্যবসা বন্ধ করে দেয় খলিল। অভাবের সংসারে স্ত্রীও খলিলকে ছেড়ে চলে যায়, এতে সে হতাশাগ্রস্ত হয়ে নেশায় আসক্ত হয়ে পড়েন। নেশার টাকার জন্য প্রায়ই বাড়িতে উৎপাত করতো খলিল। শনিবার সকালে মায়ের কাছে ২ হাজার টাকা দাবি করেন। এ সময় মা খোদেজা বেগম তা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে মাকে উদ্দেশ্যে করে ইট ছুঁড়ে মারেন। ছোঁড়া ইটে আহত হলে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে প্রথমে বাড়ির পাশে খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। মায়ের কাছে ক্ষমা চাইতে বলা হলে খলিল আরও ক্ষিপ্ত হয়ে যান। পরে স্থানীয়রা খলিলকে ছাতিরবাজার-টেপিরবাড়ি সড়কের পাশে মাটি খুঁড়ে কোমর পর্যন্ত পুঁতে রাখেন। এঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীয় খলিলের বিচার দাবি করেছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ সাংবাদিককে বলেন, বিষয়টি জেনেছি। মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: গাজীপুর শ্রীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

ছেলেকে মাটিতে পুঁতে রাখলেন এলাকাবাসী, মাকে মারধরের অভিযোগ

B
BN DESK | 13 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার