Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জবির বি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল, আসন প্রতি লড়বে ১০২ জন

BN DESK
29 January 2026, 10:06 PM পড়তে ১ মিনিট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার। দুপুর সাড়ে ৩টা থেকে দুপুর সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বি ইউনিটে (কলা ও আইন অনুষদ) ৭৮৫টি আসনের বিপরীতে ৭৯ হাজর ৮০৭ জন আবেদন করেছেন, প্রতি আসনে লড়বেন ১০২ জন। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন খ্রীষ্টিন রিচার্ডসন গণমাধ্যমকে এসব তথ্য জানান।

‘বি’ ইউনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ১৩টি কেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেগুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, কে এল জুবলি হাই স্কুল অ্যান্ড কলেজ, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ ও সিদ্ধেশ্বরী গার্লস কলেজ। এছাড়াও তিনটি আঞ্চলিক কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
মোট ১০০ মার্কের পরীক্ষায় ৭২ মার্ক এমসিকিউ ও বাকি ১৮ মার্ক থাকবে এসএসসি ও এইচএসসি ফলাফলের ওপর।
 
পরীক্ষায় ইংরেজি, বাংলা ও সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন অন্তর্ভুক্ত থাকবে।
 
আইন অনুষদের ডিন খ্রীষ্টিন রিচার্ডসন বলেন, ‘আমাদের ৭৮৫ আসনের বিপরীতে ৭৯ হাজার ৮০৭ জন আবেদন করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকার মধ্যে আরও ৯টি কেন্দ্রে এবং ঢাকার বাহিরে ৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 
 
তিনি আরো বলেন, যেসব শিক্ষার্থী বিভিন্ন সমস্যার কারণে এডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি, তাদের পরীক্ষা গ্রহণের জন্য সব কেন্দ্রকে নির্দেশনা দেওয়া হয়েছে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

জবির বি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল, আসন প্রতি লড়বে ১০২ জন

B
BN DESK | 29 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার