Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জাতির সামগ্রিক উন্নয়নে সংবাদকর্মীদের ভূমিকা অপরিহার্য : ডা. শফিকুর রহমান

BN DESK
07 December 2025, 03:25 PM পড়তে ১ মিনিট

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নবনির্বাচিত কমিটি আরও সক্রিয়ভাবে কাজ করবে-এমন আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

আজ রোববার (৭ ডিসেম্বর) ঢাকা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মো. শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক খুরশীদ আলমসহ নতুন কমিটির উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। ডা. শফিকুর রহমান বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সংবাদকর্মীদের অধিকার আদায়ে ডিইউজে আগের তুলনায় আরও সক্রিয় ও শক্তিশালী ভূমিকা রাখবে-এই আশাই এখন সবচেয়ে জরুরি। জামায়াত আমির বলেন, সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে পুনর্নির্বাচন সাংবাদিক সমাজের আস্থা, সুনাম এবং যোগ্য নেতৃত্বেরই স্পষ্ট প্রমাণ। তিনি মনে করেন, এই ধারাবাহিকতা গণমাধ্যমের পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন উদ্যম যোগ করবে।

বিবৃতিতে তিনি বলেন, গণমাধ্যম যেকোনো গণতান্ত্রিক সমাজের অন্যতম প্রধান শক্তি এবং সত্য প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও জাতির সামগ্রিক উন্নয়নে সংবাদকর্মীদের ভূমিকা অপরিহার্য। সেই বিবেচনায় ডিইউজের নেতৃত্ব শুধু পেশাগত স্বার্থ সংরক্ষণ নয় বরং সাংবাদিকতার স্বাধীনতা ও মর্যাদা অটুট রাখতে বড় দায়িত্ব বহন করে।

ডা. শফিকুর রহমান ডিইউজের নবনির্বাচিত নেতাদের ও সদস্যদের প্রতি দোয়া ও শুভকামনা জানিয়ে বলেন, আল্লাহ আপনাদেরকে সত্য ও ন্যায়ের পথে অবিচল রাখুন এবং দায়িত্ব পালনে সফলতা দিন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

জাতির সামগ্রিক উন্নয়নে সংবাদকর্মীদের ভূমিকা অপরিহার্য : ডা. শফিকুর রহমান

B
BN DESK | 07 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার