Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদ, সম্পাদক বাকের

BN DESK
10 November 2025, 10:00 PM পড়তে ১ মিনিট

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ পুনর্গঠনের মাধ্যমে প্রকাশিত ‌‘জাতীয় ছাত্রশক্তি’র কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার (৩১ অক্টোবর) রাতে সংগঠনের সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি হয়েছেন জাহিদ আহসান। সাধারণ সম্পাদক হয়েছেন আবু বাকের মজুমদার। সাংগঠনিক সম্পাদক পদে উওরাঞ্চলের দায়িত্ব পেয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম এবং দক্ষিণাঞ্চলের দায়িত্ব পেয়েছেন মহির আলম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একটি অংশের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে গঠিত হয়েছিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। কিন্তু আট মাসের মাথায় গত ২৩ অক্টোবর এই সংগঠন নাম পাল্টে হয়ে যায় ‘জাতীয় ছাত্রশক্তি’। জাতীয় ছাত্রশক্তি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে।

ওইদিন সন্ধ্যায় রাজধানীর শাহবাগে আবু সাঈদ কনভেনশন সেন্টারে গণতান্ত্রিক ছাত্রসংসদের পুনর্গঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণবিষয়ক জাতীয় সম্মেলন হয়। সেখানে ছাত্রসংগঠনটির নতুন এই নাম ঘোষণা করেন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আক্তার সেবন্তি। তবে সংগঠনটির নতুন কোনো কমিটি ঘোষণা করা হয়নি। আজ নতুন পরিচয় পাওয়া এই সংগঠনের কেন্দ্রীয় কমিটি ঘোষিত হলো।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদ, সম্পাদক বাকের

B
BN DESK | 31 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার