Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জাতীয় দলের ম্যাচ বাদ দিয়ে মায়ামির হয়ে খেলবেন মেসি!

BN DESK
10 November 2025, 03:00 AM পড়তে ১ মিনিট

ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ গোলে জয় পাওয়া প্রীতি ম্যাচে খেলা হয়নি লিওনেল মেসির। যা নিয়ে হতাশা প্রকাশ করেছে তার ভক্তরা। তবে গুঞ্জন রয়েছে মিয়ামির ম্যাচে খেলতেই এমন সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা দল। তাই অনেকেই প্রশ্ন তুলেছে জাতীয় দলের ম্যাচ বাদ দিয়ে মায়ামির হয়েছে ফেলবেন মেসি।

রোববার (১২ অক্টোবর) চেজ স্টেডিয়ামে  ভোর সাড়ে ৫টায় এমএলএসের গুরুত্বপূর্ণ ম্যাচে আটালান্টা ইউনাইডেটের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি।

এরপর তিনি আবার আর্জেন্টিনা শিবিরে যোগ দিতে পারেন পুয়ের্তো রিকোর বিপক্ষে পরবর্তী ম্যাচের আগে, যা অনুষ্ঠিত হবে মিয়ামিতেই।

২০২৬ বিশ্বকাপে যে ৩ দলকে ফেভারিট বললেন ইংল্যান্ড কোচ টুখেল
এর আগে মেসিকে নিয়ে মাসচেরানো বলেন, যদি সে ভেনেজুয়েলার বিপক্ষে না খেলে, তাহলে সম্ভাবনা আছে। আমি লিওকে আমাদের সঙ্গে চাই। কিন্তু সত্যি কথা হলো, সে এই সপ্তাহে দলের সঙ্গে ছিল না। রদ্রিগো (দে পল) আর তেলাসকো (সেগোভিয়া) এখনও বাইরে। একমাত্র ফাফা (পিকল্ট) ফিরেছে, কারণ হাইতি তাকে ছেড়ে দিয়েছে। বাকিরা এখনও তাদের জাতীয় দলের সঙ্গে।

তিনি আরও বলেন, যখন খেলোয়াড়রা জাতীয় দলে যায়, তখন আমরা কোনো হস্তক্ষেপ করি না, কিংবা তাদের ফিরিয়ে আনার চেষ্টা করি না। আপাতত সব আগের মতোই আছে।’

মেসি দলটির সঙ্গে অনুশীলন না করলেও মেসিকে মাঠে নামাতে প্রস্তুত মায়ামি কোচ। এ নিয়ে মাসচেরানোর ভাষ্য, মেসি যেকোনো সময় খেলতে পারে, এটা তো সবাই জানে। 

বর্তমানে ইস্টার্ন কনফারেন্সে চতুর্থ স্থানে আছে ইন্টার মিয়ামি। তারা সাপোর্টার্স শিল্ড জয়ের সুযোগ হারালেও শেষ দুই ম্যাচে জিতলে ও অন্য ফলাফল অনুকূলে থাকলে দ্বিতীয় স্থানে শেষ করার সুযোগ আছে। 

এবার তারা খেলবে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে, আর মৌসুম শেষ করবে ১৮ অক্টোবর ডিসিশন ডেতে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

জাতীয় দলের ম্যাচ বাদ দিয়ে মায়ামির হয়ে খেলবেন মেসি!

B
BN DESK | 11 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার