Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জাতীয় পার্টি ও আওয়ামী লীগের ব্যাপারে ছাড় নেই : নাসীরুদ্দীন পাটওয়ারী

BN DESK
08 November 2025, 10:00 AM পড়তে ১ মিনিট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের ব্যাপারে ছাড় নেই। বিএনপির জন্ম হয়েছে ‘হ্যাঁ’ ভোটের মধ্যদিয়ে আর মৃত্যু হবে ‘না’ ভোটের মধ্যদিয়ে।  

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নাগরিক ঐক্য আয়োজিত ‘রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় এমন অভিযোগ করেন তিনি। এনসিপি’র এই মুখ্য সমন্বয়ক অভিযোগ করেন, বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে সংস্কার কমিশনকে ভিন্নখাতে পরিচালনা করতে চেয়েছে। জাতীয় পার্টি ও আওয়ামী লীগের ব্যাপারে ছাড় নেই। বিএনপির জন্ম হয়েছে ‘হ্যাঁ’ ভোটের মধ্যদিয়ে আর মৃত্যু হবে ‘না’ ভোটের মধ্যদিয়ে।

জুলাই সনদের প্রস্তাবনার পথেই সরকারকে হাঁটতে হবে উল্লেখ করে তিনি বলেন, জুলাই সনদে ‘বিবেচনা করবে’ বা ‘হবে’ টাইপ কথার স্পষ্ট ব্যাখ্যা চায় জাতীয় নাগরিক পার্টি। কাবিননামায় সাইন করেছে বিএনপি, ‘হ্যাঁ’ বলেছে জুলাই সনদে, তাদের ‘না’ বলার সুযোগ নেই। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না দিতে পারলে এর দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, উপদেষ্টাদের অনেক সময় হয়েছে ফ্যামিলি টাইমিংয়ে, এখন কেবল সার্ভিস দিতে হবে। আইন উপদেষ্টার ওপরে আমাদের আস্থা নেই। প্রধান উপদেষ্টাকে শহিদ মিনারে মানুষ মাঝে গিয়ে সংস্কার আদেশ জারি করতে হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

জাতীয় পার্টি ও আওয়ামী লীগের ব্যাপারে ছাড় নেই : নাসীরুদ্দীন পাটওয়ারী

B
BN DESK | 30 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার