Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জাতীয় সংসদ নির্বাচনের নিজের আসন ঘোষণা করলেন সাবেক ডাকসু ভিপি নুর

BN DESK
19 November 2025, 12:52 PM পড়তে ১ মিনিট

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ।

গতকাল মঙ্গলবার বিকেলে দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে এক জনসভায় তিনি এ কথা বলেন।নুর বলেন, গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে ট্রাক মার্কা নিয়ে তিনি এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ সময় সবার সহযোগিতা কামনা করেন তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন বাস্তবায়নে জাতীয় সরকার গঠন ছাড়া বিকল্প নেই। জাতীয় সরকার গঠিত হলে দেশে রাজনৈতিক শৃঙ্খলা ফিরে আসবে।

নুরের দাবি, শুধু দেশেই নয় বিশ্বব্যাপী তার যে পরিচিতি রয়েছে, তা কাজে লাগিয়ে পটুয়াখালী-৩ আসনের উন্নয়নই হবে তার মূল লক্ষ্য।

মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার পরদিন নিজ নির্বাচনি এলাকায় জনসভায় এসে নুর বলেন, রায়ের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোকে শিক্ষা নিতে হবে।দেশে আবারও ফ্যাসিবাদের আলামত দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অতীতে নির্যাতন, গুম-খুন ও দখলবাজির যে সংস্কৃতি ছিল, তা কোনো রাজনৈতিক দল বা নেতার মুখোশ হয়ে উঠলে জনগণকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

তিনি বলেন, যত বড় নেতা হোক না কেন, দখলবাজি-জুলুম করলে এলাকায় জনগণের কাছে কেউ পাত্তা পাবে না। দেশকে নতুন সংকটের দিকে ঠেলে দেওয়া যাবে না। আঞ্চলিক পর্যায়ের কিছু নেতার অতিউৎসাহী ভূমিকার কারণে জাতীয় ঐক্য বিঘ্নিত হচ্ছে, যা দেশের জন্য অশনিসংকেত।

নূর ঘোষণা দেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সমঝোতার নির্বাচনই দেশের জন্য মঙ্গলজনক। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আসন ভাগাভাগি করে নির্বাচন দিলে তা স্থিতিশীলতা ও উন্নয়নে সহায়ক হবে।

তিনি বলেন, আগামী নির্বাচনে প্রতিনিধি হতে পারলে জামায়াত, বিএনপি, ইসলামী আন্দোলনসহ সব রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বসে চর এলাকার উন্নয়ন পরিকল্পনা করা হবে। দীর্ঘদিনের অবহেলায় এখানে যোগাযোগব্যবস্থা ও জীবনমান পিছিয়ে পড়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

জাতীয় সংসদ নির্বাচনের নিজের আসন ঘোষণা করলেন সাবেক ডাকসু ভিপি নুর

B
BN DESK | 19 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার