Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট 

BN DESK
29 December 2025, 11:05 AM পড়তে ১ মিনিট

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার আশা প্রকাশ করে বলেছেন, জানুয়ারিতে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হবে।


রোববার (২৮ ডিসেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার। এ সময় তিনি এই আশা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে বাণিজ্য, বিনিয়োগ ও বিমান চলাচলে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি সাংস্কৃতিক, শিক্ষাগত ও চিকিৎসা বিনিময় বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন।


পাকিস্তানি হাইকমিশনার উল্লেখ করেন, গত বছরের তুলনায় দ্বিপক্ষীয় বাণিজ্য ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, উভয় দেশের ব্যবসায়ী সম্প্রদায় সক্রিয়ভাবে নতুন বিনিয়োগের সুযোগগুলো সন্ধান করছে।

তিনি সাংস্কৃতিক বিনিময়ের উল্লেখযোগ্য বৃদ্ধি তুলে ধরে বলেন, বাংলাদেশি শিক্ষার্থীরা পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান, ন্যানোটেকনোলজি এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রবল আগ্রহ দেখিয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট 

B
BN DESK | 28 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার