Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জাপানের যুদ্ধবিমানে রাডার লক, চীনা রাষ্ট্রদূতকে তলব

BN DESK
08 December 2025, 04:08 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের এক সামরিক বিমানের ওপর চীনা যুদ্ধবিমান রাডার লক করার  ঘটনায় টোকিওতে চীনের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। এতে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে। 

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সম্প্রতি তাইওয়ানকে সমর্থন জানিয়ে মন্তব্য করেন। তার পরপরই এই ঘটনা ঘটায় জাপান বিষয়টিকে অত্যন্ত গুরুতর বলে মনে করছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (৬ ডিসেম্বর) ওকিনাওয়ার কাছে আন্তর্জাতিক জলসীমায় চীনের জে-১৫ যুদ্ধবিমান জাপানি বিমানের ওপর দুইবার রাডার লক করে। এতে কোনো ক্ষতি হয়নি, তবে প্রথমবারের মতো জাপান এমন ঘটনা প্রকাশ করলো।

চীন বলছে, জাপানি বিমানগুলো তাদের নৌবাহিনীর প্রশিক্ষণ এলাকায় ঘন ঘন ঢুকে পড়ে এবং চীনের স্বাভাবিক মহড়া ব্যাহত করে। টোকিওর অভিযোগকে তারা ‘বাস্তবতার সঙ্গে অসঙ্গত’ বলে মন্তব্য করেছে। জাপানের উপপররাষ্ট্রমন্ত্রী তাকেহিরো ফুনাকোশি চীনা রাষ্ট্রদূত উ জিয়াংহাওকে তলব করে বলেছেন, এই ধরনের বিপজ্জনক আচরণ অত্যন্ত দুঃখজনক। খবর : এএফপি

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

জাপানের যুদ্ধবিমানে রাডার লক, চীনা রাষ্ট্রদূতকে তলব

B
BN DESK | 08 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার